ঝাড়গ্রামের জিতুশোলেএকটি রাইস মিলে ঢুকে পড়ল দুটি হাতি
দি নিউজ লায়ন ; সোমবার রাত্রি প্রায় দশটা নাগাদ দুটি দাঁতাল হাতি আচমকা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের জিতুশোলএলাকায় ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কের ধারে থাকা একটি রাইস মিলে আচমকা ঢুকে পড়ে। রাইস মিলের গেট ভেঙে দুটি হাতি ওই রাইস মিলের ভিতরে ঢুকে পড়ায় রাইস মিলের কর্মীরা কোন ক্রমে মিলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসেন।
যার ফলে তারা হাতির হামলার হাত থেকে প্রাণে বেঁচে যায়।হাতি দুটি রাইস মিলের ভিতরে ঢুকে তাণ্ডব শুরু করেছে।হাতি দুটি রাইস মিলের ভিতরে থাকা বেশ কয়েক বস্তা চাল খেয়ে ফেলেছে বলে রাইস মিলের এক কর্মী জানায়।বিষয় টি ওই মিলের মালিক ফোন করে বন দফতরকে জানিয়েছেন।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে।তবে হাতি দুটি রাইস মিলের ভিতরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।যার ফলে ওই এলাকায় বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।সেই আতংকিত অবস্থায় রয়েছেন ওই রাইস মিলের কর্মীরা।

Post a Comment